ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ এর সিলেবাস
সম্মানিত সুধী,
আসসালামু আলাইকুম। আপনারা জেনে খুশি হবেন যে,আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদেরই রত্ন,নির্লোভ, নিরহংকারী ও সাদামনের মানুষ, মানবতার ফেরিওয়ালা,নিখুঁত মানবপ্রেমী ও শিক্ষানুরাগী মহান ব্যক্তি, লণ্ডন প্রবাসী জনাব ফাহিম আল্ চৌধুরী প্রবাসে থাকলেও দেশের মানুষকে ভুলেননি, তাইতো তিনি বন্যা,প্রাকৃতিক দুর্যোগসহ সব সময় দরিদ্র,অসহায়,ছিন্নমূল মানুষের পাশাপাশি সকল স্তরের মানুষকে ভালোবেসে তাদের পাশে থেকে সহযোগিতার হাত প্রসারিত করে দেশমাতৃকার উন্নয়নে যেমনি দিন-রাত কাজ করে যাচ্ছেন তেমনি স্কুল-কলেজ,মসজিদ-মাদ্রাসা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়সহ রাস্তা -ঘাট,ব্রিজ ও দরিদ্র মানুষের গৃহ নির্মাণ করে গ্রামীণ উন্নয়নে নীরবে, নিভৃতে কাজ করে যাচ্ছেন।তার জন্ম জকিগঞ্জে হলেও ভুলে যাননি কানাইঘাটের মানুষকে। তাইতো তিনি বন্যা ও প্রাকৃতিক দুর্যোগসহ সব সময় তাদের পাশে থেকে নীরবে সহায়তা করে যাচ্ছেন। জকিগঞ্জ -কানাইঘাটের মানুষের স্থায়ী উন্নয়নে কাজ করার জন্য তিনি গঠন করেছেন ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট। যার সুফল পাচ্ছে জকিগঞ্জ -কানাইঘাটের মানুষ। শিক্ষিত কর্মঠ জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। সেজন্য বিগত ২০২৪ খ্রি. থেকে ৫ম,৬ষ্ঠ,৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট মেধা বৃত্তি পরীক্ষা এবং উভয় উপজেলা মিলিয়ে 2০টি (প্রাথমিক ৫+৫= ১০ ও মাধ্যমিক ৫+৫=১০) প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদানের উদ্যোগ নেয়া হয়। তারই ধারাবাহিকথায় এ বছরের বৃত্তি পরীক্ষা ও প্রতিষ্ঠান নির্বাচনের নিয়মাবলী নিম্নে তুলে ধরা হলো –
বৃত্তি পরীক্ষার নিয়মাবলী-
- বৃত্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ- আগামী ০7/১১/২০২6 খ্রি. শনিবার ও ০৮/১১/২০২৬ খ্রি. রবিবার। পরীক্ষার কেন্দ্র পরে জানানো হবে । পরীক্ষার মাধ্যম হবে বাংলা।
- বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রত্যেককে মেধা গ্রেডে ২৫০০/-, প্রথম গ্রেডে ২০০০/-, সাধারণ গ্রেডে ১৫০০/- টাকা করের০০/-, প্রথম গ্রেডে ২০০০/-, সাধত বৃত্তি প্রদান করা হবে।
- ৩য় শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত (স্কুল ও মাদ্রাসার) ছাত্র-ছাত্রীরা ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে। পরীক্ষার ফি প্রতি শিক্ষার্থী ১০০.০০ (একশত) টাকা।
- জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার যে কোন প্রতিষ্ঠানে (স্কুল ও মাদ্রাসা) অধ্যয়নরত প্রাথমিক পর্যায়ে একটি প্রতিষ্ঠানের ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণি থেকে ০৪ জন করে মোট ১৫ (পনের) জন ও মাধ্যমিক পর্যায়ে একটি প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণি থেকে ০৪ জন করে মোট ২৫ (পঁচিশ) জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই উভয় উপজেলার বাইরের কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীর নাম অন্তর্ভূক্ত করা যাবেনা, এধরণের প্রমাণিত হলে এবং সে বৃত্তি পেলেও তাকে বৃত্তি প্রদান করা হবেনা এবং পরবর্তী বৃত্তি পরীক্ষায়ও উক্ত প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দেয়া হবেনা।
- বিঃদ্রঃ জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার স্থায়ী বাসিন্দা অথচ তাঁদের সন্তান বিশেষ প্রয়োজনে উভয় উপজেলার বাইরের কোন প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে তারা ইচ্ছা করলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ‘মুক্ত স্কুলের’ শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
- আগামী ৩০/০৯/২০২6 খ্রি. তারিখ বিকাল ০৪.০০ ঘটিকার মধ্যে পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের তথ্য অনলাইনে www.fahimalchoudhurytrustbd.com এই ওয়েভসাইটে গিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার পর সামারী প্রিন্ট কপি সরাসরি মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে জমা প্রদান করতে হবে, ৩০/০৯/২০২৬ খ্রি. বিকাল ০৪.০০ টার পর আর কোন শিক্ষার্থীর নাম রেজিষ্ট্রেশন করা যাবে না।
- প্রদত্ত সিলেবাসের আলোকে প্রত্যেক শ্রেণির বাংলা-৩০, ইংরেজি-৩৫ ও গণিত-৩৫ সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। তবে বাংলা ও গণিত প্রতি বিষয়ের ২০ নম্বর এবং ইংরেজি বিষয়ের ২৫ নম্বরের সংক্ষিপ্ত এবং অবশিষ্ট নম্বরের রচনা মূলক পরীক্ষা হবে। পাঠ্য বই থেকে প্রশ্ন করা হবে ,এ ক্ষেত্রে বাংলা ব্যাকরণ ও ইংরেজি গ্রামারের উপর অধিক গুরুত্বারোপ করা হবে।
- প্রতি শ্রেণিতে ৭৫টি করে সর্বমোট ৬০০ টি বৃত্তি প্রদান করা হবে । প্রাপ্ত নম্বর ১০০ এর মধ্যে ৮০ এর উপরে পেলে মেধা গ্রেড, প্রাপ্ত নম্বর ১০০ এর মধ্যে ৬০ এর উপরে পেলে প্রথম গ্রেড ও প্রাপ্ত নম্বর ১০০ এর মধ্যে ৫০ এর উপরে হলে সাধারণ গ্রেড,এই তিন গ্রেডে বৃত্তি প্রদান করা হবে,তবে প্রাপ্ত নম্বর ৫০ এর নিচে আসলেও বৃত্তির সংখ্যা কোন অবস্থাতেই ৫0×৮=৪০০ এর কম হবে না। বিঃদ্রঃ মুক্ত স্কুলের নামে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক মোট সংখ্যার ভিত্তিতে সর্বোচ্চ ২০% শিক্ষার্থীকে নির্ধারিত নীতিমালা অনুযায়ী অতিরিক্ত বৃত্তি প্রদান করা হবে।
- কোন প্রতিষ্ঠান একাধারে পর পর দুই বছর শ্রেষ্ঠত্বের সম্মাননা পেলে পরবর্তী এক বছর গেপ দিয়ে পুনরায় সম্মাননার জন্য নির্বাচিত হতে পারবে।তবে কোন অবস্থাতেই একাধারে দুবারের বেশি হতে পারবেনা
- উভয় উপজেলা মিলিয়ে সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত প্রাথমিক পর্যায়ে ১০টি (প্রতি উপজেলার সরকারি 03টি ও কেজি ০২টি)(সরকারি ৩প্ত সকল শিক্ষার্থকা ও ষ এবং মাধ্যমিক পর্যায়ে নিম্নোক্ত শর্তের আলোকে ১০টি (প্রতি উপজেলার স্কুল 03টি ও মাদ্রাসা ০২টি)(সরকারি ৩প্ত সকল শিক্ষার্থকা ও ষ মোট ২০টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে।প্রাথমিক (সরকারি+কেজি) ও মাধ্যমিক ( স্কুল+মাদ্রাসা) প্রতিটা ক্যাটাগরীতে অংশ গ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা ১০ এর কম হলে বিদ্যালয় নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহ্ণণ করতে পারবেনা।
- মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠান নির্বাচনের প্রক্রিয়া হবে নিম্নরুপ-
- ক. বিদ্যালয়ের নিজস্ব নামে বিগত তিন বছরের এস এস সি পরীক্ষার ফলাফল-২০ নম্বর (১০০%ফলাফলের জন্য ২০, ৯০-৯৯% ফলাফলের জন্য-১৫, ৮০-৮৯%ফলাফলের জন্য ১০ এবং ৭০-৭৯% ফলাফলের জন্য-০৫ নম্বর ) ৪০ জনের কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছে এমন প্রতিষ্ঠানকে নির্বাচন করা হবে না।
- খ. বিদ্যালয়ের নিজস্ব নামে বিগত তিন বছরের এস এস সি পরীক্ষায় এ+ প্রাপ্তের সংখ্যার উপর ২০ নম্বর (১০ এর উপরে এ+ এর জন্য ২০, ৭-৯ এ+ এর জন্য ১৫, ৪-৬ এ+ এর জন্য ১০, ০১-০৩ এ+ এর জন্য ০৫ নম্বর
- গ. বৃত্তি প্রাপ্তির সংখ্যার উপর ২০ নম্বর, (বৃত্তি প্রাপ্তির সংখ্যা ২০ হলে-২০ নম্বর, বৃত্তি প্রাপ্তির সংখ্যা ১৫-১৯ হলে-১৫ নম্বর বৃত্তি প্রাপ্তির সংখ্যা ১০-১৪ হলে-১০ নম্বর এবং বৃত্তি প্রাপ্তির সংখ্যা ১০ এর নিচে হলে-০৫ নম্বর
- বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরই ট্রাষ্টের সচিব বরাবরে প্রতিষ্ঠান নির্বাচনের তথ্য উল্লেখপূর্বক আবেদন করতে হবে।
- আবেদনের সাথে বোর্ড পরীক্ষার রিজাল্ট শীটের সত্যায়িত কপি জমা দিতে হবে। সর্বমোট ৬০ নম্বরের মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রতিষ্ঠান নির্বাচন করা হবে।
সিলেবাস ও প্রশ্ন কাঠামো
৩য় শ্রেণি
বাংলা- ৩০
০১. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : ২০ (গদ্য-০৮, কবিতা-০৪ ও ব্যাকরণ-০৮ মোট=২০)
০২. রচনামুলক : ১০ ক) কবিতা- ০৫(যে কোন একটি কবিতার ১০ লাইন মুখস্থ লেখা) খ) অনুচ্ছেদ লেখা- ০৫ (বিষয় পরে জানানো হবে)
গদ্য : ০১. বালু চরে একদিন ০২. হারজিতের গল্প ০৩. আমাদের উৎসব ০৪. রাষ্ট্রভাষা বাংলা চাই ০৫. হযরত আবুবকর (রাঃ) ০৬. মানব জয়ের গল্প ০৭. মুক্তিযুদ্ধে রাজারবাগ
কবিতা : ০১. আমি হব ০২. আমাদের গ্রাম ০৩. হাসি ০৪. আজিকার শিশু ০৫. আমার পণ ০৬. তালগাছ ০৭. আদর্শ ছেলে
ব্যাকরণ : বিরাম চিহ্নের ব্যবহার, যুক্তবর্ণ ভেঙ্গে শব্দ তৈরি, এককথায় প্রকাশ, বিপরীত শব্দ
ইংরেজি- ৩৫
1. Short Questions & Answers: 5×5=25
a) Short answering question b) True/False c) Write form of verb/making sentence d) Gap fillings
e) Re-arrange the word to make meaningful sentences/ Punctuation & Capitalization.
2. Essay Type Question: 5×2=10
a) Paragraph b) Translate into English
## English for Today Class -Three (Unit No- 5, 6, 7 & 8)
গণিত- ৩৫
০১. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : ২০ টি, 1×20 =২০ 2. সমস্যা সমাধান: ২টি 5×2 =1০ 3. চিত্রসহ জ্যামিতিক সংজ্ঞা-২টি ৩+২ =৫
অধ্যায় নম্বর : 4, 7, 8, 9, 11, 12 ও 13
৪র্থ শ্রেণি
বাংলা- ৩০
০১. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : ২০ (গদ্য-০৮, কবিতা-০৪ ও ব্যাকরণ-০৮ মোট=২০)
০২. রচনামুলক : ক) কবিতা- ০৫ (যে কোন একটি কবিতার 8 লাইন মুখস্থ লেখা) খ) অনুচ্ছেদ লেখা- ০৫ (বিষয় পরে জানানো হবে)
গদ্য : ০১. রুপময় বাংলাদেশ ০২. ভাষার খেলা 0৩. দোয়েল পাখি ০৪. ময়নামতি ০৫. দানবীর মুহসীন ০৬. খলিফা হযরত উমর (রা) ০৭. লাল জামা ০৮. সোনার থালা ০৯. মহীয়সী নারী
কবিতা : ০১. জন্মেছি এই দেশে ০২. একুশের কবিতা ০৩. কাজলা দিদি ০৪. লিচু-চোর ০৫. প্রিয় স্বাধীনতা ০৬. বৃষ্টির ছড়া
ব্যাকরণ : বিরাম চিহ্নের ব্যবহার, পদ নির্ণয় , যুক্তবর্ণ ভেঙ্গে বাক্য তৈরি, সমার্থক শব্দ , এককথায় প্রকাশ, বিপরীত শব্দ
ইংরেজি- ৩৫
1. Short Questions & Answers: 5×5=25
a) Short answering question b) True/False /correct form of verb c) Making WH questions d) Gap fillings
e) Re-arrange the word to make meaningful sentences/ Punctuation & Capitalization.
2. Essay Type Question: 5×2=10
a) Paragraph/Letter b) Translate into English
## English for Today Class -Four (Unit No- 3, 5, 8, 9, 12, 13,15, 16, 17, & 18)
গণিত- ৩৫
০১. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : ২০ টি, 1×20 =২০ 2. সমস্যা সমাধান: ২টি 5×2 =1০ 3. চিত্রসহ জ্যামিতিক সংজ্ঞা-২টি ৩+২ =৫
অধ্যায় নম্বর : 1, ৫, 7, 8, 9, ১০, ও ১1
৫ম শ্রেণি
বাংলা- ৩০
০১. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : ২০ (গদ্য-০৮, কবিতা-০৪ ও ব্যাকরণ-০৮ মোট=২০)
০২. রচনামুলক : ১০ ক) কবিতা- ০৫ (যে কোন একটি কবিতার ১০ লাইন মুখস্থ লেখা) খ) অনুচ্ছেদ লেখা- ০৫ (বিষয় পরে জানানো হবে)
গদ্য : ০১. বৈচিত্র্যময় বাংলাদেশ ০২. তিতুমীর ০৩. আমরা তোমাদের ভূলবোনা ০৪. বিদায় হজ্জ্বের ভাষণ ০৫.সুখু আর দুখু ০৬. কুটির শিল্প ০৭. কপোকাত, ৮. স্বরনীয় আরা বরণীয় যারা ও ৯. পোশটার লিখি, প্লাকার্ড লিখি
কবিতা : ০১. দুরের পাল্লা ০২. ঠিক আছে ০৩. রাখাল ছেলে ০৪. শিক্ষা গুরুর মর্যাদা ০৫. পাখীর মতো ০৬. সংকল্প
ব্যাকরণ : বিরাম চিহ্নের ব্যবহার, পদ নির্ণয় , যুক্তবর্ণ ভেঙ্গে বাক্য তৈরি, সমার্থক শব্দ , এককথায় প্রকাশ, বিপরীত শব্দ
ইংরেজি- ৩৫
1. Short Questions & Answers: 5×5=25
a) Short answering question b) True/False/correct form of verb c) Making WH questions d) Gap fillings e) Re-arrange the word to make meaningful sentences/ Punctuation & Capitalization.
2. Essay Type Question: 5×2=10
a) Paragraph/Letter b) Translate into English
## English for Today Class Five (Unit No- 4, 6, 8, 9, 10, 11, 13, 15, 17, 18, 19 & 20)
গণিত- ৩৫
০১. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : ২০ টি, 1×20 =২০ 2. সমস্যা সমাধান: ২টি 5×2 =1০ 3. চিত্রসহ জ্যামিতিক সংজ্ঞা-২টি ৩+২ =৫
অধ্যায় নম্বর : ৩, 5, 6, 7, 8, 9, ও 10
৬ষ্ঠ শ্রেণি
বাংলা- ৩০
০১. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : ২০ (গদ্য-০৮, কবিতা-০৪ ও ব্যাকরণ-০৮ মোট=২০)
০২. রচনামুলক : ১০ ক) কবিতা-০৫(যে কোন একটি কবিতার ১০ লাইন মুখস্থ লেখা) খ) অনুচ্ছেদ লেখা-০৫ (বিষয় পরে জানানো হবে))
গদ্য : ০১. সততার পুরস্কার ০২. নীল নদ আর পিরামিডের দেশ ০৩. মাদার তেরেসা ০৪. আমাদের লীকশিল্প ০৫.কতকাল ধরে ০৬. কার্টুন,ব্যঙ্গচিত্র ও পোষ্টারের ভাষা
কবিতা : ০১. জন্মভূমি ০২. মানুষ জাতি ০৩. চিঠি বিলি ০৪. বাঁচতে দাও ০৫. পাখির কাছে ফুলের কাছে ০৬. সুখ
ব্যাকরণ : ভাষা ও বাংলা ভাষা, ধ্বনিতত্ত্ব , রুপতত্ত্ব, বাক্যতত্ত্ব , বাগর্থ, বানান, বিরাম চিহ্ন ,অভিধান,
ইংরেজি- ৩৫
- Short Questions: 5×5=25
a) Text book based questions: 10 - Vocabulary Test (Synonym & antonym & making sentence with the changed word), Short answering question, Gap filling, True or false
b) Grammar: 15- Identifying parts of speech, Right form of Verb, Articles, changing sentences (Tense, Affirmative Negative, Assertive, Interrogative, Imperative & Exclamatory) & Punctuation & Capitalization,
2. Writing Question: 10
a) Paragraph/Summary
b). formal letter/informal letter/ Dialogues.
## English for Today Class Six (Lesson No- 3, 4, 6, 9, 10, 15, 17, 19, 20, 21, 22 & 24)
গণিত- ৩৫
০১. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : ২০ টি, 1×20 =২০ 2. সমস্যা সমাধান: ২টি 5×2 =1০ 3. চিত্রসহ জ্যামিতিক সংজ্ঞা-২টি ৩+২ =৫
অধ্যায় নম্বর : ২, ৩, ৪, ৬, ৭ ও ৮
7ম শ্রেণি
বাংলা- ৩০
০১. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : ২০ (গদ্য-০৮, কবিতা-০৪ ও ব্যাকরণ-০৮ মোট=২০)
০২. রচনামুলক : ১০ ক) কবিতা-০৫(যে কোন একটি কবিতার ১০ লাইন মুখস্থ লেখা) খ) অনুচ্ছেদ লেখা-০৫ (বিষয় পরে জানানো হবে)
গদ্যাংশ: (১) কাবুলিওয়ালা (২) মরু-ভাস্কর (৩) পিতৃপুরুষের গল্প (৪) সেই ছেলেটি(৫) বহুজাতি সত্তার দেশ-বাংলাদেশ ৬. পাখি
পদ্যাংশ: (১) আমার বাড়ি (২) গরবিনী মা-জননী।(৩) সাম্য (৪) মেলা (৫) এই অক্ষরে (৬) সিঁথি
ব্যাকরণ : (১) ভাষা (২) ব্যাকরণ (৩) ধ্বনি ও বর্ণ (৪) সন্ধি (৫) শব্দ গঠন (৬) বিরাম চিহ্ন (৭) কারক ও বিভক্তি (৮) বাগধারা (৯) বানান (১০) শব্দ ও পদ (১১) বাক্য (১২)একই শব্দ বিভিন্ন অর্থে প্রয়োগ (১৩) এক কথায় প্রকাশ
ইংরেজি- ৩৫
- Short Questions: 5×5=25
a)Text book based questions: 10 - Vocabulary Test (Synonym & antonym & making sentence with the changed word), Short answering question, Gap filling, True or false
b) Grammar: 15- Gap filling with parts of speech, Right form of Verb, Articles, changing sentences (Tense, Affirmative Negative, Assertive, Interrogative, Imperative & Exclamatory & voice) & Punctuation & Capitalization,
2. Writing Question: 10
a) Paragraph/Summary
b). formal letter/informal letter/ Dialogues.
## English for Today Class Seven (Unit No- 1, 3, 5, 6, 7 & 8)
গণিত- ৩৫
০১. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : ২০ টি, 1×20 =২০ 2. সমস্যা সমাধান: ২টি 5×2 =1০ 3. চিত্রসহ জ্যামিতিক সংজ্ঞা-২টি ৩+২ =৫
অধ্যায় নম্বর : 1, ২, 3, 5, 7, 8 ,৯ ও 11
8ম শ্রেণি
বাংলা- ৩০
০১. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : ২০ (গদ্য-০৮, কবিতা-০৪ ও ব্যাকরণ-০৮ মোট=২০)
০২. রচনামুলক : ১০ ক) কবিতা-০৫ (যে কোন একটি কবিতার ১০ লাইন মুখস্থ লেখা) খ) অনুচ্ছেদ লেখা-০৫ (বিষয় পরে জানানো হবে)
গদ্য: ১। অতিথির স্মৃতি ২। লাইব্রেরি। ৩। সুখী মানুষ ৪। শিল্পকলার নানা দিক ৫। বাংলা নববর্ষ। ৬। বাংলা ভাষার জন্মকথা ৭। গণঅভ্যুত্থানের কথা ৮। পড়ে পাওয়া
কবিতা: ১। মানব ধর্ম ২। পাছে লোকে কিছু বলে ৩। বাবুরের মহত্ত্ব ৪। নারী ৫। আবার আসিব ফিরে ৬। রূপাই ৭। নদীর স্বপ্ন ৮। প্রার্থী
ব্যাকরণ অংশ: ভাষা, শব্দ গঠন, ধন্যাত্তক শব্দ, অনুকার শব্দ ও শব্দদ্বৈত, শব্দ গঠনে প্রাথমিক ধারনা, বাক্য, বাক্য গঠনের শর্ত, খন্ডবাক্য, স্বাধীন ও অধীন খন্ডবাক্য, সরল, জটিল ও যৌগিক বাক্যের গঠন, বিরাম চিহ্ন, অভিধান, শব্দার্থ, একই শব্দের ভিন্নার্তে প্রয়োগ, সমার্থ শব্দের প্রয়োগে বাক্য রচনা, বিপরীতার্থক শব্দ প্রয়োগে বাক্য রচনা ও বাগধারা।
ইংরেজি- ৩৫
- Short Questions: 5×5=25
a) Text book based questions: 10 - Vocabulary Test (Synonym & antonym & making sentence with the changed word), Short answering question, Gap filling, True or false
b) Grammar: 15- Gap filling with parts of speech, Right form of Verb, Articles, Preposition, Narration, changing sentences (Tense, Affirmative Negative, Assertive, Interrogative, Imperative & Exclamatory & voice) & Punctuation & Capitalization,
2. Writing Question: 10
a) Paragraph/Summary b). formal letter/informal letter/ Dialogues.
## English for Today Class Eight (Unit No- 2, 3, 5, 6, 7, 8, 9 & 11)
গণিত- ৩৫
০১. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : ২০ টি, 1×20 =২০ 2. সমস্যা সমাধান: ২টি 5×2 =1০ 3. চিত্রসহ জ্যামিতিক সংজ্ঞা-২টি ৩+২ =৫
অধ্যায় নম্বর : 2, ৩, 4, 5, 7, 8, 9 ও 10
9ম শ্রেণি
বাংলা- ৩০
০১. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : ২০ (গদ্য-০৬, কবিতা-০৬ ও ব্যাকরণ-০৮ মোট=২০)
০২. রচনামুলক : ১০ ক) ভাব-সম্প্রসারণ -৫ খ) অনুচ্ছেদ লেখা-০৫ (বিষয় পরে জানানো হবে)
গদ্য: ১। প্রত্যুপকার ২। বই পড়া ৩। নিরীহ বাঙালি ৪। পল্লিসাহিত্য ৫। মানুষ মুহম্মদ (স.) ৬। নিমগাছ।
কবিতা: ১। কপোতাক্ষ নদ ২। অন্ধবধূ ৩। জীবন বিনিময় ৪। উমর ফারুক ৫। যাব আমি তোমার দেশে ৬। আমার দেশ।
ব্যাকরণ: (১) ভাষা ও বাংলা ভাষা (২) বাংলা ব্যাকরণ (৩) বাংলা ভাষার রীতি ও বিভাজন (৪) বাগযন্ত্র (৫) ধ্বনি ও বর্ণ (৬) স্বর ধ্বনি (৭) ব্যঞ্জনধ্বনি (৮) বর্ণের উচ্চারন (৯) শব্দ ও পদের গঠন (১০) উপসর্গ দিয়ে শব্দ গঠন (১১) প্রত্যয় দিয়ে শব্দ গঠন (১২) সমাস দিয়ে শব্দ গঠন (১৩) সন্ধি (১৪) শব্দদ্বিত্ত্ব (১৫) নরবাচক ও নারীবাচক শব্দ (১৬) শব্দের শ্রেণি বিভাগ ১৭) পদের শ্রেণি বিভাগ ১৮। কাল ১৯। ক্রিয়া বিভক্তি ও ২০) বচন
ইংরেজি- ৩৫
- Short Questions: 5×5=25
a) Text book based questions: 10 - Vocabulary Test (Synonym & antonym & making sentence with the changed word), Short answering question, Gap filling, True or false
b) Grammar: 15- Gap filling with parts of speech, Right form of Verb, Articles, Preposition, Narration, changing sentences (Affirmative Negative, Assertive, Interrogative, Imperative & Exclamatory, simple, complex, compound & voice) Tag question, connector/ linking words & Punctuation & Capitalization,
2. Writing Question: 10
a) Paragraph/Summary/Completing sentence.
b). formal letter/informal letter/ Dialogues.
## English for Today Class Nine (Unit No- 1 – 8)
গণিত- ৩৫
০১. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : ২০ টি, 1×20 =২০ 2. সমস্যা সমাধান: ২টি 5×2 =1০ 3. চিত্রসহ জ্যামিতিক সংজ্ঞা-২টি ৩+২ =৫
অধ্যায় নম্বর : ১,২, ৩ (৩.৩,৩.৪ ও ৩.৫), ৭,৮, ৯(৯.২), ১৬ (১৬.১ ও ১৬.২) এবং ১৭
10ম শ্রেণি
বাংলা- ৩০
০১. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : ২০ (গদ্য-০৬, কবিতা-০৬ ও ব্যাকরণ-০৮ মোট=২০)
০২. রচনামুলক : ১০ ক) ভাব-সম্প্রসারণ -৫ খ) অনুচ্ছেদ লেখা-০৫ (বিষয় পরে জানানো হবে)
গদ্য: (ক) নিমগাছ (খ) শিক্ষা ও মনুষ্যত্ব (গ) প্রবাস বন্ধু (ঘ) একুশের গল্প (৩) প্রত্যুপকার (চ) সুভা (ছ) বই পড়া (জ) আম আঁটির ভেঁপু (ঝ) মানুষ মুহম্মদ (সঃ)ও নিম গাছ
পদ্যাংশ: (ক) আমি কোন আগন্তুক নই (খ) তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা (গ) বোশেখ (ঘ) কপোতাক্ষ নদ (ঙ) জীবন বিনিময় (চ) উমর ফারুক (ছ) সেইদিন এই মাঠ (জ) বৃষ্টি। আমি কোন আগন্তুক নই
ব্যাকরণ: ধ্বনি ও বর্ণ, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, বর্ণেও উচ্চারণ, শব্দ ও পদেও গঠন, উপসর্গ দিয়ে শব্দ গঠন, প্রত্যয় দিয়ে শব্দ গঠন, সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন, শব্দের শ্রেণি বিভাগ, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, বাগধারা, প্রতিশব্দ, বিপরীত শব্দ।
ইংরেজি- ৩৫
- Short Questions: 5×5=25
a) Text book based questions: 10 - Vocabulary Test (Synonym & antonym & making sentence with the changed word), Short answering question, Gap filling, True or false
b) Grammar: 15- Gap filling with parts of speech, Right form of Verb, Articles, Preposition, Narration, changing sentences (Affirmative Negative, Assertive, Interrogative, Imperative & Exclamatory, simple, complex, compound & voice) Tag question, connector/ linking words & Punctuation & Capitalization,
2. Writing Question: 10
a) Paragraph/Summary/Completing sentence.
b). formal letter/informal letter/ Dialogues.
## English for Today Class Ten (Unit No- 1, 2, 3, 6, 10, 11, 13 & 16)
গণিত- ৩৫
০১. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : ২০ টি, 1×20 =২০ 2. সমস্যা সমাধান: ২টি 5×2 =1০ 3. চিত্রসহ জ্যামিতিক সংজ্ঞা-২টি ৩+২ =৫
অধ্যায় নম্বর : 2, ৩, 7, 8, 9, 11, 16 ও 17
শিক্ষার্থী আবেদনের ‘ছক’
বিদ্যালয়ের নাম: ঠিকানা-:
প্রধান শিক্ষকের নাম: মোবাইল নম্বর:




